ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি
- প্রকাশিত: ০৯:০২:৩৭ পিএম, রবিবার, ২ আগস্ট ২০২৬
- / 532
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি – দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) ৮ম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার Online এ ফরম Submission এর সময় বর্ধিতকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রোববার (০২ আগস্ট, ২০২৬) প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন- এখানে
আইবিবি মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ৮ম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার Online এ (https://online.ibb.org.bd) ফরম Submission আগামী ০৯ আগস্ট, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আরও দেখুন:
◾ আইবিবি ব্যাংকিং প্রফেশনাল এক্সাম
এছাড়া যে সমস্ত পরীক্ষার্থীরা Online এ ফরম Submission করেছেন কিন্তু পরীক্ষার ফি পরিশোধ করেননি তাদেরকেও ১২ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করার জন্য পরামর্শ দেওয়া হলো। পরীক্ষার ফি পরিশোধ না করা হলে তাদের অনুকূলে প্রবেশ পত্র ইস্যু করা হবে না।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE):
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) ব্যাংক ও আর্থিক খাতের প্রফেশনাল/ পেশাদারদের জ্ঞান বৃদ্ধি এবং দক্ষতা মূল্যায়ন করার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) দুই ভাগে বিভক্ত: জুনিয়র অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি) এবং অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারের অগ্রগতির জন্য এই পরীক্ষাগুলো পাস করা অপরিহার্য, কারণ এই এক্সামগুলো (JAIBB, AIBB) পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাংকিং অপারেশন, আর্থিক নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো বোঝা এবং জানার সুযোগ দেয়। সাধারণত বছরে দুইবার (জুন ও নভেম্বর) IBB কর্তৃক বিভাগীয় কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে নতুন এই সিলেবাস কার্যকর করা হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।
আরও দেখুন:
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
◾ সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী
বিস্তারিত জানতে
ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)
ডিআর টাওয়ার (১৩ তলা)
৬৫/২/২ বীর প্রতীক গাজী গোলাম দস্তগীর সড়ক (বক্স কালভার্ট রোড)
পুরানা পল্টন, ঢাকা -১০০০
ফোন: ০২-৫৫১১২৮৫৭, ৫৫১১২৮৫৮, ৫৫১১২৮৫৯, ৫৫১১২৮৬০
ফ্যাক্স: +৮৮-০২-৫৫১১২৮৫৬
ই-মেইল: ibb.diploma@gmail.com
ওয়েব সাইট: www.ibb.org.bd














