উত্তরা ব্যাংক উত্তরণ মিলিয়নেয়ার ডিপোজিট স্কিম
- প্রকাশিত: ০৮:৩১:৩২ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 4
উত্তরা ব্যাংক উত্তরণ মিলিয়নেয়ার ডিপোজিট স্কিম: সুবিধা, বৈশিষ্ট্য, সুদের হার ও হিসাব খোলার নিয়ম
বর্তমান সময়ে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত সঞ্চয়ের গুরুত্ব অনেক। বিশেষ করে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে বড় অঙ্কের অর্থ জমাতে চান, তাদের জন্য মাসিক কিস্তিভিত্তিক ডিপোজিট স্কিম একটি কার্যকর সঞ্চয় মাধ্যম হতে পারে। গ্রাহকদের নিয়মিত সঞ্চয়ে উৎসাহিত করতে উত্তরা ব্যাংক পিএলসি (Uttara Bank PLC) চালু করেছে উত্তরণ মিলিয়নেয়ার ডিপোজিট স্কিম (Uttaran Millionaire Deposit Scheme)।
এই স্কিমে নির্ধারিত মেয়াদ অনুযায়ী মাসিক কিস্তি জমা দিয়ে ১০ লাখ টাকা পাওয়ার লক্ষ্য নিয়ে সঞ্চয় করা যায়। পাশাপাশি নির্দিষ্ট শর্তে জমাকৃত অর্থের বিপরীতে ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে। এই আর্টিকেলে থাকছে উত্তরা ব্যাংকের উত্তরণ মিলিয়নেয়ার ডিপোজিট স্কিম-এর বৈশিষ্ট্য, মাসিক কিস্তি, মেয়াদ, ঋণ সুবিধা এবং হিসাব খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও দেখুন:
◾ উত্তরা ব্যাংক উত্তরণ স্টুডেন্ট ডিপোজিট স্কিম (USDS)-জুনিয়র
◾ উত্তরা ব্যাংক পিএলসি: ব্যাংক পরিচিতি ও অন্যান্য সেবা
উত্তরা ব্যাংক উত্তরণ মিলিয়নেয়ার ডিপোজিট স্কিম কী?
উত্তরণ মিলিয়নেয়ার ডিপোজিট স্কিম (Uttaran Millionaire Deposit Scheme) হলো উত্তরা ব্যাংক পিএলসির একটি কিস্তিভিত্তিক দীর্ঘমেয়াদি আমানত প্রকল্প। এ স্কিমে গ্রাহক নির্ধারিত মেয়াদ ও প্রাথমিক জমার পরিমাণ অনুযায়ী মাসিক কিস্তি জমা দিয়ে মেয়াদ শেষে ১০ লাখ টাকা পাওয়ার লক্ষ্য নিয়ে সঞ্চয় করতে পারেন।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এ হিসাব একক অথবা যৌথ নামে খোলা যায়। নিয়মিত সঞ্চয়ের পাশাপাশি আমানতের নিরাপত্তাকে গুরুত্ব দেন এমন গ্রাহকদের জন্য স্কিমটি তৈরি করা হয়েছে।
উত্তরণ মিলিয়নেয়ার ডিপোজিট স্কিমের বৈশিষ্ট্য ও সুবিধা
উত্তরা ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ স্কিমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও সুবিধাগুলো হলো:
- একক অথবা যৌথ নামে হিসাব খোলার সুযোগ।
- একজন গ্রাহক একাধিক হিসাব খুলতে পারবেন।
- ১ থেকে ১৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সঞ্চয়ের সুযোগ।
- প্রাথমিক জমার পরিমাণ অনুযায়ী মাসিক কিস্তি নির্ধারণের ব্যবস্থা।
- গ্রাহকের উত্তরা ব্যাংকের ব্যক্তিগত সেভিংস বা কারেন্ট হিসাব থেকে মাসিক কিস্তি আদায়ের সুবিধা।
- নির্ধারিত শর্তে মেয়াদপূর্তির আগে হিসাব নগদায়নের সুযোগ।
- হিসাবধারীর আবেদনের ভিত্তিতে অন্য শাখায় হিসাব স্থানান্তরের সুবিধা।
- নির্ধারিত শর্তে জমাকৃত অর্থের বিপরীতে ঋণ গ্রহণের সুযোগ।
- নির্দিষ্ট তারিখের মধ্যে মাসিক কিস্তি জমা দেওয়ার ব্যবস্থা।
কারা উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিম খুলতে পারবেন?
উত্তরা ব্যাংকের প্রকাশিত যোগ্যতা অনুযায়ী, নিম্নোক্ত শর্ত পূরণকারী ব্যক্তি এ হিসাব খুলতে পারবেন:
- আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
এ হিসাব একক অথবা যৌথ নামে খোলা যাবে।
মাসিক কিস্তি, প্রাথমিক জমা ও মেয়াদ
উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিমে ১০ লাখ টাকা পাওয়ার লক্ষ্যে বিভিন্ন মেয়াদ ও প্রাথমিক জমার পরিমাণ অনুযায়ী মাসিক কিস্তি নির্ধারণ করা হয়েছে। নিচে ব্যাংকের প্রকাশিত কিস্তির সিডিউল তুলে ধরা হলো:
| বছর | প্রাথমিক জমার পরিমাণ | |||
|---|---|---|---|---|
| ০ টাকা | ২,০০,০০০ টাকা | ৫,০০,০০০ টাকা | ১০,০০,০০০ টাকা | |
| মাসিক কিস্তির পরিমাণ | ||||
| ১ম বছর | ৩,৯৬,৭৮৬ | ৩,৭৯,৪৪৬ | ৩,৫৩,৪৩৭ | ৩,১০,০৮৮ |
| ২য় বছর | ১,৯০,০৩৪ | ১,৮১,০২৭ | ১,৬৭,৫১৬ | ১,৪৪,৯৯৯ |
| ৩য় বছর | ১,২১,৫৭৫ | ১,১৫,৩৬৩ | ১,০৬,০৪৬ | ৯০,৫১৮ |
| ৪র্থ বছর | ৮৭,৬৪৯ | ৮২,৮৪৭ | ৭৫,৬৪৫ | ৬৩,৬৪১ |
| ৫ম বছর | ৬৭,৪৯৬ | ৬৩,৫৪৮ | ৫৭,৬৪১ | ৪৭,৭৭৩ |
| ৬ষ্ঠ বছর | ৫৪,২২৯ | ৫০,৮৫৮ | ৪৫,৮১৪ | ৩৭,৩৮৬ |
| ৭ম বছর | ৪৪,৮৭৫ | ৪১,৯২১ | ৩৭,৪৮৯ | ৩০,১১৪ |
| ৮ম বছর | ৩৭,৯৪৫ | ৩৫,৩১৮ | ৩১,৩৬১ | ২৪,৭৭৬ |
| ৯ম বছর | ৩২,৬৪১ | ৩০,২৫৪ | ২৬,৬৮০ | ২০,৭১৮ |
| ১০ম বছর | ২৮,৪৬১ | ২৬,২৭৬ | ২৩,০০৪ | ১৭,৫৪৬ |
| ১১তম বছর | ২৫,০৮৫ | ২৩,০৭৪ | ২০,০৪৪ | ১৫,০১৪ |
| ১২তম বছর | ২২,৩২৩ | ২০,৪৪৩ | ১৭,৬৩৪ | ১২,৯৫৬ |
| ১৩তম বছর | ২০,০১২ | ১৮,২৬৪ | ১৫,৬৩৬ | ১১,২৫৯ |
| ১৪তম বছর | ১৮,০৭২ | ১৬,৪১৯ | ১৩,৯৫৭ | ৯,৮৪১ |
| ১৫তম বছর | ১৬,৪০৯ | ১৪,৮৫৬ | ১২,৫২২ | ৮,৬৪৫ |
দ্রষ্টব্য: উপরের পরিমাণগুলো ব্যাংকের প্রকাশিত সিডিউল অনুযায়ী মাসিক কিস্তি। ব্যাংক জানিয়েছে, প্রদেয় অর্থ পরিবর্তিত হতে পারে। সরকারি কর ও শুল্ক গ্রাহককে বহন করতে হবে। হিসাব খোলার আগে সংশ্লিষ্ট শাখা থেকে সর্বশেষ কিস্তির সিডিউল নিশ্চিত করে নেওয়া উচিত।
উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিমের সুদের হার
উত্তরা ব্যাংকের প্রকাশিত সুদের হার তালিকায় ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিমের বার্ষিক সুদের হার ৯.০০% উল্লেখ করা হয়েছে।
তবে সুদের হার ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই হিসাব খোলার সময় কার্যকর সুদের হার এবং মেয়াদপূর্তিতে প্রাপ্য অর্থ সম্পর্কে ব্যাংকের শাখা থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন।
মাসিক কিস্তি জমা দেওয়ার নিয়ম
উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিমে কিস্তি জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
- প্রথম কিস্তি হিসাব খোলার দিন জমা দিতে হবে।
- পরবর্তী মাসিক কিস্তি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে।
- গ্রাহকের উত্তরা ব্যাংকের ব্যক্তিগত সেভিংস বা কারেন্ট হিসাব থেকে কিস্তির টাকা আদায় করা যেতে পারে।
- অগ্রিম কিস্তি জমা দেওয়ার সুযোগ রয়েছে।
- মাসের ১০ তারিখ সরকারি ছুটির দিন হলে পরবর্তী কর্মদিবসে জরিমানা ছাড়াই কিস্তি জমা দেওয়া যাবে।
কিস্তি জমা দিতে বিলম্ব হলে জরিমানা
নির্ধারিত সময়ের মধ্যে মাসিক কিস্তি জমা না দিলে অনিয়মিত কিস্তির জন্য প্রতি মাসে কিস্তির টাকার ওপর ১% হারে অথবা ন্যূনতম ৫০ টাকা জরিমানা প্রযোজ্য হবে।
তাই জরিমানা এড়াতে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কিস্তি জমা দেওয়া উচিত। সরকারি ছুটির ক্ষেত্রে ব্যাংকের প্রকাশিত নিয়ম অনুযায়ী পরবর্তী কর্মদিবসে কিস্তি জমা দেওয়া যাবে।
ঋণ সুবিধা
উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিমের অন্যতম আকর্ষণ হলো জমাকৃত অর্থের বিপরীতে ঋণ গ্রহণের সুযোগ। ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঋণের পরিমাণ হিসাবের মেয়াদের ওপর নির্ভর করে।
| হিসাবের মেয়াদ | ঋণ সুবিধা |
|---|---|
| ৩৬ মাস পর্যন্ত | মোট জমাকৃত অর্থের সর্বোচ্চ ৮০% |
| ৩৬ মাসের বেশি | মোট জমাকৃত অর্থের সর্বোচ্চ ৯০% |
ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের প্রচলিত নীতিমালা ও শর্ত প্রযোজ্য হবে। ঋণের সুদের হার, প্রয়োজনীয় কাগজপত্র এবং অনুমোদনের বিষয়টি সংশ্লিষ্ট শাখা থেকে জেনে নিতে হবে।
মেয়াদপূর্তির আগে হিসাব নগদায়ন
উত্তরা ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিমে শর্তসাপেক্ষে মেয়াদপূর্তির আগে হিসাব নগদায়নের সুযোগ রয়েছে।
তবে মেয়াদপূর্তির আগে হিসাব বন্ধ করলে কী হারে মুনাফা বা সুদ পাওয়া যাবে, সে বিষয়ে সংশ্লিষ্ট শাখা থেকে বিস্তারিত জেনে নেওয়া উচিত।
ফি ও চার্জ
এই স্কিমের ক্ষেত্রে প্রযোজ্য উৎসে কর, আবগারি শুল্কসহ অন্যান্য সরকারি ফি ও চার্জ থাকলে সংশ্লিষ্ট হিসাব থেকে সরকারি নিয়ম অনুযায়ী কেটে নেওয়া হবে।
হিসাব স্থানান্তরের সুবিধা
গ্রাহকের আবেদনের ভিত্তিতে উত্তরা ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় উত্তরণ মিলিয়নেয়ার ডিপোজিট স্কিম হিসাব স্থানান্তর করা যাবে।
উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিম খুলতে প্রয়োজনীয় কাগজপত্র
উত্তরা ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, হিসাব খোলার জন্য প্রয়োজন হবে:
- আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- ই-টিআইএন (E-TIN) যদি থাকে।
- নমিনির সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।
- নমিনির জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- পূরণকৃত ব্যাংকের নির্ধারিত হিসাব খোলার আবেদন ফরম।
আবেদন ফরম উত্তরা ব্যাংকের শাখা থেকে সংগ্রহ করা যাবে। প্রয়োজনে ব্যাংক অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে।
উত্তরা ব্যাংক উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিম খোলার নিয়ম
এ স্কিমে হিসাব খোলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
ধাপ ১: নিকটস্থ উত্তরা ব্যাংক পিএলসির শাখায় যোগাযোগ করুন।
ধাপ ২: উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিমের হিসাব খোলার আবেদন ফরম সংগ্রহ করুন।
ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন।
ধাপ ৪: নির্ধারিত ছবি ও পরিচয়পত্রের কপি জমা দিন।
ধাপ ৫: আপনার পছন্দ অনুযায়ী প্রাথমিক জমার পরিমাণ ও মেয়াদ নির্বাচন করুন।
ধাপ ৬: প্রথম কিস্তি জমা দিয়ে ব্যাংকের নিয়ম অনুযায়ী হিসাব খোলার প্রক্রিয়া সম্পন্ন করুন।
হিসাব খোলার আগে মাসিক কিস্তি, মেয়াদ, সুদের হার, ঋণ সুবিধা ও আগাম নগদায়নের শর্ত ভালোভাবে জেনে নেওয়া উচিত।
কেন উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিম বেছে নেবেন?
যারা দীর্ঘমেয়াদে নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে বড় অঙ্কের অর্থ গড়ে তুলতে চান, তাদের জন্য উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিম বিবেচনার একটি সুযোগ হতে পারে। এ স্কিমের উল্লেখযোগ্য দিকগুলো হলো:
- নির্দিষ্ট মেয়াদে পরিকল্পিত সঞ্চয়ের সুযোগ।
- প্রাথমিক জমার পরিমাণ অনুযায়ী মাসিক কিস্তি বেছে নেওয়ার সুবিধা।
- একক ও যৌথ নামে হিসাব খোলার সুযোগ।
- একাধিক হিসাব খোলার সুবিধা।
- জমাকৃত অর্থের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ।
- উত্তরা ব্যাংকের অন্য শাখায় হিসাব স্থানান্তরের সুবিধা।
শেষ কথা
উত্তরা ব্যাংক পিএলসির উত্তরণ মিলিয়েনার ডিপোজিট স্কিম (Uttaran Millionaire Deposit Scheme) দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার জন্য একটি কিস্তিভিত্তিক সঞ্চয় প্রকল্প। নির্দিষ্ট মেয়াদ ও প্রাথমিক জমার পরিমাণ অনুযায়ী মাসিক কিস্তি জমা দিয়ে ১০ লাখ টাকা পাওয়ার লক্ষ্য নিয়ে সঞ্চয় করা যায়। পাশাপাশি শর্তসাপেক্ষে ঋণ সুবিধাও রয়েছে।
তবে হিসাব খোলার আগে ব্যাংকের সর্বশেষ সুদের হার, মাসিক কিস্তি, মেয়াদপূর্তির অর্থ, আগাম নগদায়ন এবং ঋণের শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
উত্তরা ব্যাংক পিএলসি (Uttara Bank PLC), হেড অফিস: ৪৭, শহীদ বীর উত্তম আসফাকুস সামাদ সড়ক (সাবেক ৯০, মতিঝিল কমার্শিয়াল এরিয়া), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৬৪৫, +৮৮০ ২২ ২৩৩৮১১৬৪
টেলিফোন: +৮৮ ০২ ২২৩৩৮১১৬৪, ০২২২৩৩৮৪২৮৪, ০২২২৩৩৫৪৩৯৬, ০২২২৩৩৮৪২৫৪, ০২২২৩৩৮৫৫২১, ০২২২৩৩৮৬০৬৯, ০২৫৭১৬০৩৯৭
পিএবিএক্স: +৮৮ ০২ ২২৩৩৮১১৬৩
ফ্যাক্স: +৮৮ ০২ ৭১৬৮৩৭৬, ৯৫৭২১০২, ৯৫৬১৩৯২
ব্যাংক কোড: ২৫০
সুইফট: UTBLBDDH
ইমেইল: headoffice@uttarabank-bd.com; prd@uttarabank-bd.com
ওয়েবসাইট: www.uttarabank-bd.com
About Uttara Bank PLC:
Embarking on a progressive journey, Uttara Bank continued to grow and expand in the successive years. It took the name “Uttara Bank Limited.” after privatization from June, 1983 and became one of the largest private sector bank of Bangladesh. In the later years, Uttara Bank became the trend setter in the banking industry, acquiring lion’s share in inward foreign remittances and a major market share in loans to large, medium and small industries, traders and farmers. Based on the bank’s consistent strong financial performance and its expanding presence, from 03 July, 2023 it started its new journey with the name “Uttara Bank PLC.” instead of “Uttara Bank Limited”. Uttara Bank PLC (উত্তরা ব্যাংক পিএলসি) is currently ranked as the most trusted bank in Bangladesh.
At present the bank has 250 fully On-line Branches, 50 Sub-Branches, AD Branches and 32 ATM Booths. Total number of employees are 3960 (as on 2025). In addition, its effective and diversified approach to seize the market opportunities is going on as continuous process to accommodate new customers by developing and expanding rural, SME financing and offshore banking facilities. Besides these traditional delivery points, the bank is also very active in the alternative delivery area. It currently has the facilities of SMS Banking, Internet Banking and a large number of ATMs of its own with ATM sharing arrangement with other partner banks.
উত্তরা ব্যাংক পিএলসি (Uttara Bank PLC) বাংলাদেশের অন্যতম পুরাতন ও বৃহত্তম বেসরকারি খাতের মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৬৫ সালের ২৮ জানুয়ারি “ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন” নামে প্রতিষ্ঠা লাভ করে। কর্পোরেশনটি একই বছরের ২২ জুন কার্যক্রম শুরু করে। ১৭ সেপ্টেম্বর, ১৯৬৫ এটি ঢাকা ক্লিয়ারিং হাউস-এর সদস্য হয়। কর্পোরেশনটি ১.৪২ মিলিয়ন টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে এবং প্রথম বছর ১০ মিলিয়ন টাকা আমানত সংগ্রহ করতে সক্ষম হয়। ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন শাখা ছিল ৪টি এবং বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত ব্যাংকটির শাখার সংখ্যা দাঁড়ায় ৬০টি। এটি সম্পূর্ণভাবে বাঙালি তথা পূর্ব পাকিস্তানের কতিপয় ক্ষুদ্র আয়সম্পন্ন উদ্যোক্তা কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং তারা এর পরিশোধিত মূলধনের পুরোটাই যোগান দেয়। ১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংকস (ন্যাশনালাইজেশন) অধ্যাদেশ ১৯৭২-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকার ১৯৭২ সালে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনকে অন্যান্য ব্যাংকের ন্যায় জাতীয়করণ করে এবং উত্তরা ব্যাংক নাম দিয়ে এর ৯৫% মালিকানা গ্রহণ করে।
এ সময়ে বাংলাদেশে ব্যাংকটির মোট ১৮২টি শাখা ছিল। ১৯৮৩ সালের ১৫ সেপ্টেম্বর ব্যাংকটিকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয় এবং বেসরকারি খাতের শেয়ারহোল্ডারদের নিকট শেয়ার মালিকানা হস্তান্তর করা হয়। ৩১ ডিসেম্বর ২,০০০ তারিখে উত্তরা ব্যাংক লিমিটেড-এর অনুমোদিত মূলধন ২০০ মিলিয়ন টাকায় বৃদ্ধি করা হয়। ব্যাংকটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর তালিকাভুক্ত। উত্তরা ব্যাংক পিএলসি ২৫০টি শাখা ও ৫০টি উপ-শাখা, ৩৯টি এডি শাখা, ৩২টি এটিএম বুথ এবং ৩,৯৬০ জন এমপ্লয়ি নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। দেশে বিদেশে কার্যক্রম পরিচালনার জন্য ১২টি অঞ্চলে বিভক্ত করে ১২ আঞ্চলিক অফিস করা হয়েছে। এছাড়াও ব্যাংকটি বৈদেশিক বাণিজ্যে সম্পাদনের জন্য প্রায় ৬০০টি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বাংলাদেশের ব্যাংকিং খাতের সাম্প্রতিক মন্দা স্বত্ত্বেও উত্তরা ব্যাংক ধারাবাহিক উন্নতি করে যাচ্ছে।





















