মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ খান বেলাল
- প্রকাশিত: ১০:১২:২৮ পিএম, রবিবার, ২ আগস্ট ২০২৬
- / 274
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ খান বেলাল – মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন চেয়ারম্যান হিসেবে তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
এম এ খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান। ট্রেড, শিল্প, শিপিং ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্বও পালন করছেন।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন এম এ খান বেলাল। নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জে তার উদ্যোগে একাধিক স্কুল, মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |

















