ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ
- প্রকাশিত: ০৯:৪৯:২৩ পিএম, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 217
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ – ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে আনিস আহমেদকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। এর আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি (ইসি)-এর সদস্য এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটি (আরএমসি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ (MGH Group)-এর প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রুপ সিইও)। প্রতিষ্ঠানটি বিশ্বের ২৬টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। এর ব্যবসার পরিধির মধ্যে রয়েছে ফাস্ট ফ্যাশন, ই-কমার্স, অটোমোটিভ ও ইলেকট্রনিকস ব্র্যান্ডের সাপ্লাই চেইন সল্যুশন, প্রাইভেট কনটেইনার টার্মিনাল, ২০২৬ সালে চালু হতে যাওয়া বাংলাদেশের প্রথম বিদেশি যৌথ উদ্যোগের (জেভি) এয়ারলাইন, এয়ারলাইনস গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, লজিস্টিকস, খাদ্য ও পানীয় খাতের রিটেইল এবং আর্থিক সেবা।
তিনি ওভাই (Obhai) রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম, Waadaa.Insure ইনশুরটেক এবং আবাসনভিত্তিক প্ল্যাটফর্ম Jatra-এর প্রতিষ্ঠাতাও। গত এক দশক ধরে তিনি বাংলাদেশের উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উদ্যোগগুলোকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছেন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আনিস আহমেদ বলেন, “ইবিএল ব্যাংকিংয়ের একটি নতুন যুগে প্রবেশ করেছে। পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বাধীন সিনিয়র নেতৃত্বের বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে এবং ইবিএলের শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ব্যাংকটিকে গ্রাহকদের দৈনন্দিন জীবনের অংশে পরিণত করবে।”
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
তিনি আরও জানান, জুলাই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুহানা এবং আনিস আহমেদ ফাউন্ডেশন (SAAF)-এর মাধ্যমে ২৬৮ জন জুলাই মুক্তিযোদ্ধাকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, ২০২৫ সালে এসএএএফ-এর প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ১০ হাজার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী সেবা পেয়েছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (সাবেক পিজি হাসপাতাল) প্রতিষ্ঠিত ৩১ শয্যার শিশু হেমাটোলজি ওয়ার্ড শিশুদের মৃত্যুহার কমানো এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক ব্যবসায়িক অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্বের মাধ্যমে আনিস আহমেদের নেতৃত্বে ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।
















