কমিউনিটি ব্যাংক কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রকাশিত: ১২:৪১:৩৫ পিএম, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 118
ইস্টার্ন ব্যাংক কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি – কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC) বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত একটি প্রতিষ্ঠান। ব্যাংকটি তার ব্যবসায়িক শক্তিশালী টিম গঠনের জন্য গতিশীল এবং পরিশ্রমী পেশাদারদের নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে “কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-কন্ট্রাক্টচুয়াল)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (কন্ট্রাক্টচুয়াল)
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল-টাইম ও চুক্তিভিত্তিক।
✓ জব লোকেশন: বাংলাদেশের যেকোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি (UGC) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
✓ একাডেমিক রেকর্ডে তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
✓ এই পদটি নতুনদের জন্য তবে ব্যাংক বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
| ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স- ২৩ থেকে ৩২ বছর।
✓ কাস্টমার সার্ভিস, কী একাউন্ট ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্ট নিরসন, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং রেকর্ড কিপিং-এর জ্ঞান থাকতে হবে।
✓ স্মার্ট, টিম প্লেয়ার, চৌকস মানসিকতা এবং করণীয় মনোভাবের সাথে যুক্ত হতে হবে।
✓ বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ এমএস অফিস এবং মৌলিক আইটি কার্যক্রমে দক্ষতা থাকতে হবে।
✓ উচ্চ পর্যায়ে সততা এবং পেশাদারি নৈতিকতা থাকতে হবে।
✓ বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে।
বেতন-ভাতা ও সুযোগ সুবিধাঃ
✓ মাসিক বেতন- ২৬,০০০ টাকা।
✓ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে প্রতি মাসে ইনসেনটিভ বোনাস সুবিধা।
✓ এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো কারণ ছাড়াই ব্যাংক যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে একটি ছবি দিতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে
আবেদনের শেষ তারিখঃ
✓ ৩১ অক্টোবর, ২০২৬।
সোর্সঃ বিডি জবস
About Community Bank Bangladesh PLC:
Community Bank Bangladesh PLC (কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি), a concern of Bangladesh Police Kallyan Trust, has been established with a vision to serve communities with the tailor made secured solutions abiding by the highest level of corporate governance.
It aims to contribute to the economic growth of the country by providing financial products & services to the communities across geographies. State-of-the-art Core Banking System is an enabler to operate centrally in optimum magnitude. Community Bank runs on its three core building blocks i.e. Trust, Security and Progress.
| ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC) বাংলাদেশের একটি তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ১১ সেপ্টেম্বর, ২০১৯ সালে বাংলাদেশের ৫৯তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর যাত্রা শুরু হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এই ব্যাংকটি পরিচালনা করে। বর্তমানে ব্যাংকটি ৬৭টি শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিচ্ছে। তাদের পরিচালনা পর্ষদে র্যাব সদস্যরাও আছে। ব্যাংকটির প্রধান কার্যালয় পুলিশ প্লাজা কনকর্ড, গুলশান ১, ঢাকায় অবস্থিত।
বাংলাদেশ পুলিশ বাণিজ্যিকভাবে এই ব্যাংক প্রতিষ্ঠা করতে ২০১৭ সাল থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মূলধনের ৪০০ কোটি টাকা সংগ্রহ শুরু করে। পুলিশ সদস্যদের কাছ থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মূলধন সংগ্রহ শেষ হয়। ৪০০ কোটি টাকা অনুমোদিত এবং ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০১৮ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়। ০১ নভেম্বর ব্যাংকটিকে তফসিলি ব্যাংকের অন্তর্ভুক্ত করে এর শেয়ার ধারণের ক্ষেত্রে ব্যাংক কম্পানি আইনের ১৯৯১ (সংশোধিত ২০১৩) আরোপিত সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়। ০৪ নভেম্বর ব্যাংকটি তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়।









